ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নাসিরনগরে বাথরুম নির্মাণ করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ২:৫৭
নাসিরনগরে বাথরুম নির্মাণ করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া উপজেলার গুনিয়াউক গ্রামের খোরশেদ আলীর ছেলে। এ ঘটনায় উভয়পক্ষের আরো ২০ জন আহত হয়েছেন।
 
আহতরা হলেন- দুলাল মিয়া, সরাজ মিয়া, মিলন মিয়া, বিল্লাল মিয়া, লায়েছ মিয়া, আলফাজ মিয়া, সবুজ মিয়া, ফারহান মিয়া, লিটন মিয়া, আরমান মিয়া, ফয়সাল মিয়া, শাহীন মিয়া, কামরুল মিয়া, রাজনাহার বেগম, মোছা রংমালা, লিয়াকত আলী, নেকজাহান বেগম, মো. মাহবুব সরকার ও সুফিয়া বেগম।
 
জানা যায়, উপজেলার গুনিয়াউক গ্রামের মো. আক্তার মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই দুলাল মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ জায়গায় কিছু দিন আগে বাথরুম নির্মাণ করে আক্তার মিয়ার লোজজন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ আরো বেড়ে যায়। এরই জেরে রোববার রাতে দুপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়। গুরুতর আহত আক্তার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
 
নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, জায়গার বিরোধ নিয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আক্তার মিয়া নামে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু