টাঙ্গাইলে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
টাঙ্গাইলে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ডিবি পুলিশ। শনিবার (১৬ জুলাই) রাতে কালিহাতী উপজেলার সল্লা গ্রামের এক টেইলার্সের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. শাহীন আলম (৪০)। রোববার (১৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ একটি আভিযানিক চৌকস দল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লাস্থ ভারাকৃত টেইলার্স দোকানের ভেতরে অভিযান পরিচালনা করে। অভিযানে কালিহাতী উপজেলার কদিম হামজানি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. শাহীন আলমকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছে থাকা ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। সে দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন উপজেলায় ইয়াবা পাইকারি বিক্রি করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(গ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত