ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিহত রাজুর পরিবারের পাশে দাঁড়ালেন ফখরুল ইসলাম খান


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৩:৪০
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক নিহত মো. ইব্রাহিম রাজুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটি, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম খান সিআইপি।
 
রোববার (১৭ জুলাই) দুপুরে নিহত রাজুর বাড়িতে খান কল্যাণ সংস্থার কর্মকর্তাদের নিয়ে রাজুর বাবার হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেন ফখরুল ইসলাম খান। এ সময় তিন রুমবিশিষ্ট একটি পাকা দালানঘর করে দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
 
এ সময় বক্তব্য প্রদানকালে খান কল্যাণ সংস্থার কর্মকর্তা দীন মোহাম্মদ জানান, ছাত্রলীগ নেতাদের দুর্দিনে ফখরুল ইসলাম খান সব সময় পাশে থাকবেন। রাজু হত্যা মামলার সকল আসামির বিচার চেয়ে আইনগতভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
 
অনুদান বিতরণের সময় উপস্থিত ছিলেন- জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন টিটুসহ ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, খান কল্যাণ সংস্থা সব সময় নির্যাতিত এবং গরিব-অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সব সময় তাদের পাশে থাকবে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত