ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৩ ইউনিয়নের নির্বাচনী প্রচারণা জমজমাট
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা চলছে। দিন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী এলাকাগুলোতে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে জমজমাট প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। এরমধ্যে হোসেনগাঁও, বাচোর ও নন্দুয়া ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হোসেনগাঁও ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান, স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীকের প্রার্থী এম,জি রব্বানী, আনারস প্রতীকে মো. মামতাজ আলী, মোটরসাইকেল প্রতীকে মোহা: নাসির উদ্দিন, চশমা প্রতীকে সুজন মুরমু প্রতিদ্বন্দিতা করছেন।
অপরদিকে বাচোর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জীতেন্দ্র নাথ বর্মন, স্বতন্ত্র হিসেবে চশমা প্রতীকে জ্যোতিষ চন্দ্র রায়, আনারস প্রতীকে মো. আখতারুল ইসলাম, মোটরসাইকেল প্রতীকে মো. আজিজুল ইসলাম ও ঘোড়া প্রতীকে মো. জাহেদুল ইসলাম প্রতিদ্বন্দিতা করছেন। নন্দুয়ার ইউনিয়নে নৌকা প্রতীকে মো. আব্দুল বারী, স্বতন্ত্র হিসেবে মোটাসাইকেল প্রতীকে মো. জমিরুল ইসলাম, আনারস প্রতীকে মো. বাদশা আলম ও ঘোড়া প্রতীকে মো. শহীদুল্লাহ প্রতিদ্বন্দিতা করছেন।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই ওই ৩টি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ভোটগ্রহন চলবে। হোসেনগাঁও ইউনিয়নে ৯ হাজার ৩৪৫ জন পুরুষ, ৮ হাজার ৬৯০ জন মহিলা, বাচোর ইউনিয়নে ১১ হাজার ৫৪৬ জন পুরুষ, ১০ হাজার ৮৫৮ জন মহিলা এবং নন্দুয়ার ইউনিয়নে ১০ হাজার ৬৪৭ জন পুরুষ এবং ১০ হাজার ৬২ জন মহিলা মিলে সর্বমোট ৬১ হাজার ১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এমএসএম / জামান
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা
Link Copied