ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আড়াইহাজারে শিং মাছে রং লাগিয়ে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৪:১০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাষকৃত শিং, কই ও মাগুর মাছে রং লাগিয়ে দেশি মাছ বলে বিক্রি করার সময় হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তারেক (২০) নামে এক জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাষ আদালত। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।
 
অভিযুক্ত জেলে তারেক নরসিংদী সদর থানার আলিপুরা ইউনিয়নের বাহেরচর গ্রামের মজনু মিয়ার ছেলে। সোমবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা সদরের শহীদ মঞ্জুর স্টেডিয়াম মাঠে এ রকম মাছ বিক্রি করার সময় তাকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। 
 
এ সময় উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তারসহ মৎস্য অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে রং দেয়া মাছগুলো মাটিতে পুদঁতে ফেলা হয়। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ভবিষ্যতে কেউ যদি এ ধরনের রং বা রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে, তাহলে তাকে তাৎক্ষণিক আইনের আওতায় আনা হবে।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের