ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ হাতেনাতে আটক ২


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৪:১৪

খুলনার ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি চাপাতিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পঞ্চু গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ডাকাত দলের সদস্যরা হলো- উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের টোলনা গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে মো. শামীম বিশ্বাস (৩৪) ও একই গ্রামের মুজিবুর রহমান বিশ্বাসের ছেলে মো. জিহাদুল বিশ্বাস (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গুটুদিয়ার পঞ্চু গ্রামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রামবাসী বিষয়টি টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে দুই ডাকাতকে আটক করেন। কিন্তু অন্য ডাকাতরা দৌড়ে পালিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থাকা একটি দেশীয় তৈরি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। বিক্ষুদ্ধ জনতা ডাকাতদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে থানাধীন  গুটুদিয়া এলাকা থেকে একটি দেশীয় পিস্তল ও একটি চাপাতিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ হেফাজতে নিয়ে গণধোলাইয়ের শিকার ডাকাতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় সাথে জড়িতদের অনুসন্ধান চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ ঘটনায় মামলা হবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার