ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সমাপনী কর্মশালা অনুষ্ঠিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৪:৫৭

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে (এলআরএইচপিইএম) প্রকল্পের ফোকাল পার্সন শাহ মো. আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, গেস্ট অব অনার ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।
 
বিশেষ অতিথি ছিলেন- উত্তর কহরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হক, প্রকল্পের সহকারী প্রোগ্রাম অফিসার ম্যানুয়েল হেমরম, জবা ইকো শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা গীতা তির্কী, নারগুন ইউপির প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, ইউপি সদস্য মোছা. লাকী বেগম, প্রকল্পের সদস্য লিমা কুজুর, দিলীপ টুডু, সুফল মার্ডি, লক্ষী সরেন, মনি মুরমু, সুনিলা তির্কী প্রমুখ।
 
পরে উপস্থিত জনসাধারণের মাঝে ‘বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের আদিবাসী, সাঁওতাল, ওড়াও সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক জীবনধারা’ শীর্ষক বই বিতরণ করা হয়।

এমএসএম / জামান

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত