ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ভাশুরের ঘর থেকে নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৮-৭-২০২২ বিকাল ৫:৩৮
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাশুরের ঘর থেকে দুলালী বেগম (১৫) নামে এক নববধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রাম থেকে ওই নববধূর মৃতদেহ উদ্ধার করা হয়।
 
মৃত নববধূ ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলামের স্ত্রী এবং আব্দুল কাদেরের ছোট ভাই নুরুল ইসলামের মেয়ে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম (২০) তার চাচাতো বোন নুরুল হকের মেয়ে দুলালী বেগমের (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অপ্রাপ্তবয়স্ক হলেও গত বছর তাদের বিয়ে দিতে বাধ্য হয় উভয় পরিবার। এরপর তারা দুজনে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় অবস্থান করে। ঢাকায় অবস্থানের সুবাদে দুলালী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লে উভয়ের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে।
 
পরকীয়া সম্পর্ক থেকে সরিয়ে আনতে স্ত্রী দুলালীকে গত তিন দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন রবিউল ইসলাম। তবে বাড়ি এসেও তাদের মধ্যে পরকীয়া নিয়ে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় ভাশুরের ঘরে দুলালীর ওড়না প্যাঁচানো মৃতদেহ দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
 
আদিতমারী থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান