ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রতিনিধি দলের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২২ দুপুর ১২:৪৩

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধির জন্য মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত সাত সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯ টায় রাজধনীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি দলের সদস্যরা। এসময় পরিদর্শক টিমকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ কর্তৃপক্ষ।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত প্রতিনিধি দলের সদস্যরা হলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. একে এম আহসান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা: শাহরিয়ার নবী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রফেসর ডা. শাহনাজ বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপ সচিব আব্দুল কাদের, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক ডা. মুজতাহিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. উপল সীজার এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধি প্রফেসর ডা. এম এ মান্নান।

প্রতিনিধি দলের সদস্যরা আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ, লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাস রুম এবং আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আশরাফ-উজ-জামান, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর ডা. আনোয়ার হোসেন মুন্সীসহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. একে এম আহসান হাবিব বলেন, শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব না। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে স্বমন্নয় সাধন করছে। তাই প্রতিষ্ঠানের সংখ্যা ও আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবার গুনগত মান বৃদ্ধি করতে হবে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার