কমলগঞ্জে নিখোঁজের ৫দিন পর ছড়ার পানি থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার
কমলগঞ্জে নিখোঁজের ৫ দিন পর পাহাড়ি ছড়া থেকে বিপুল বাউরী (৬৫) নামের এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাহাড়ি লাঘাটা ছড়ার কামদপুর নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
নিহত বিপুল আলীনগর চা বাগানের বড় লাইনের মৃত লঙ্কেশ্বর বাউরীর ছেলে। চা শ্রমিকরা জানান, চির কুমার বিপুল বাউরী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে দেখভাল করতেন তার ভাতিজারা। গত বৃহস্পতিবার রাতে তিনি চা বাগান থেকে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোথাও তাকে খুঁজে না পেয়ে তার ভাতিজা অনন্ত বাড়রী সোমবার (১৮ জুলাই) নিখোঁজ এর বিষয়ে কমলগঞ্জ থানায় সাধারন ডায়রি করেন। ডায়রি নং ৮৫০। থানায় ডায়রি করার একদিন পর মঙ্গলবার সকালে আলীনগর চা বাগানের পাশে পাহাড়ি লাঘাটা ছড়ার কামদপুর নামক এলাকায় স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে দুপুরে লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ। পরে নিহতের স্বজনরা লাশ সনাক্ত করেন। স্থানীয় আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied