অসুস্থ শিক্ষককে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জটিল চর্মরোগে আক্রান্ত সহকারী শিক্ষক ’৯২ ব্যাচের শিক্ষার্থী নুরুল ইসলামের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন ওই বিদ্যালয়ের ’৯২ ব্যাচের শিক্ষার্থীরা। তারা ‘বন্ধু নুরুল ইসলামের জন্য ভালোবাসা’ স্লোগানে চট্টগ্রামের মেজ্জান হাইলে আইয়ুন রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বন্ধুর হাতে তুলে দেন ৫০ হাজার টাকার একটি চেক।
এ সময় উপস্থিত ছিলেন- হৃদয়ে ব্যাচ ’৯২ কমিটির সভাপতি রমিজ আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ ইকবাল, সদস্য সুদেব কুমার শীল, সামরিক উপদেষ্টা ফরহাদুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য মনছুর আলম, মিজানুর রহমান প্রমুখ। হৃদয়ে ব্যাচ ’৯২ কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে এটি ষষ্ঠ মানবিক উদ্যোগ বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা। এতে যারা সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি রমিজ আহমেদ।
উল্লেখ্য, গত সপ্তাহে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় কক্সবাজারের কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলামের চিকিৎসা সহায়তায় একটি মানবিক সংবাদ প্রকাশিত হলে সংবাদটি মানুষের মনে সাড়া জাগায়। পরে সমাজের বিত্তবান ও বন্ধু-বান্ধবরা এই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন এবং বিভিন্ন ছাত্র সংগঠন সহযোগিতা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
এদিকে, অসহায় শিক্ষক নুরুল ইসলাম সকলের সহযোগিতার পাশাপাশি দোয়া চেয়েছেন।
এমএসএম / জামান
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১
দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল
রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ
বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা
কাউনিয়ায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ
ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান
মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি
মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ
Link Copied