বহিরাগত কর্তৃক ইবির হল থেকে মোবাইল চুরির অভিযোগ!
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহিদ জিয়াউর রহমান হলে বহিরাগত কর্তৃক দুটি ফোন চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮ টায় হলের ৩১২ ও ৪১৪ নং কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা আহমেদ শ্রাবণ।
ভুক্তভোগীরা জানায়, সকালে মধ্যবয়সী এক ব্যক্তি অজ্ঞাত নাম ব্যবহার করে ৩১২ নং কক্ষে তার ভাগ্নী থাকেন বলে জানান। পরে জানা যায় ৩১২ নং কক্ষে সকাল ৮ টায় ও ৪১৪ নং কক্ষে সকাল ৯ টায় দুটি ফোন চুরি হয়েছে। পরে ওই শিক্ষার্থীরা প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেয়। এসময়, ফোন উদ্ধার ও হলের যাবতীয় সমস্যা সমাধানের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান এবং ২ দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা না হলে হলের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষার্থীরা জানান।
শিক্ষার্থীরা আরও জানান, ৪০০-৫০০ শিক্ষার্থীদের হলে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে, আজ ফোন চুরি হয়েছে পরে ডাকাতি হবেনা এর নিশ্চয়তা কি? অফিস স্টাফদের দেখা যায়না তাদের দায়িত্ব পালন করতে, সিসিটিভি ক্যামেরা নেই, ওয়াশরুমের বেহাল দশা ও ওয়াফাই সমস্যাসহ যাবতীয় সমস্যাই জর্জরিত তবুও আমরা প্রশাসনের কোন ভূমিকা দেখছিনা।
ফোন চুরির ব্যাপারে প্রভোস্ট প্রফেসর ড. মনজুরুল হক বলেন, আমরা এই বিষয়ে নিশ্চিত নই কারা এ ঘটনা ঘটিয়েছে। সিকিউরিটি যখন চেঞ্জ হয় তখন ১০ মিনিটের গ্যাপ থাকে। ছত্রদের দাবি চোর এই সুযোগটা কাজে নিয়েছে। আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করবো।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু