ফরিদগঞ্জে প্রাইভেট হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। উপজেলা সদরে ডায়াবেটিক হাসপাতালে ১৮ জুলাই সোমবার রাত ৮ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। রোগীর স্বজনদের দ্বারা হাসপাতালের কর্মচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদারকি করেন।
সরেজমিনে জানা যায়, পৌরসভা এলাকার কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ীর মাসুদ পাটওয়ারীর স্ত্রী ৩ সন্তানের জননী বিউটি বেগম (৪০) সোমবার সকালে পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ডাক্তারের পর্যবেক্ষনে ওই হাসাতালের একটি আবাসিক ওয়ার্ডে বিউটি বেগম চিকিৎসাধীন ছিলেন। রাত ৮ টার সময় রোগীর পরিবারের লোকজন রোগীকে চটপট করতে দেখে চিকিৎসককে খবর দিলে চিকিৎসক রোগীর কাছে পৌছানোর পূর্বেই রোগী মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
এ ঘটনায় রোগীর স্বামী মাসুদ পাটওয়ারীকে চিৎকার দিয়ে কেঁদে চিকিৎসকদের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে কান্না করতে দেখা যায়। খবর পেয়ে বিউটি বেগমের অন্যান্য স্বজনরা এসে মরদেহ গ্রহণ করার সময় হাসপাতালের কর্মচারী জাহাঙ্গীর (৫৫) কে মারধোর করেছে। এসময় বিভিন্ন উৎসুক জনতা হাসপাতালে অবস্থান করে ভিড় করতে দেখা যায়।
বিষয়টি নিয়ে হাসাপাতালের পরিচালক ও চিকিৎসক সাদেকুর রহমান বলেন, আমরা বিউটি বেগমকে ভর্তিরপর থেকে চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষনে রেখেছি। সন্ধ্যায় রোগীর স্বজনরা তাকে সয়নবস্থায় খাবার খাওয়ালে তার খাদ্যনালীতে ওই খাবার আটকে তাৎক্ষনিক মারা যায়, আমি খবর পেয়ে দু’মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছেও বিউটিকে জীবিত পাইনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসকের শত্রু একমাত্র রোগ, আমাদের সাদ্যমত রোগীকে চিকিৎসা দিয়েছি। তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোাহাম্মদ শহীদ হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। মৃত রোগীর স্বজনদের লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশ্রাফ আহাম্মেদ চৌধুরী বলেন, কোনো চিকিৎসক দ্বারাই রোগীর মৃত্যু কাম্য নয়, রোগীর মৃত্যুর কারন যদি অস্বাভাবিক হয়ে থাকে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি