মধুখালীতে গবাদিপশু ও পিকআপ ভ্যান বিতরণ
উপজেলা প্রাণিসম্পদ দ্প্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মধুখালী, ফরিদপুর এ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-2 প্রকল্পের আওতায় মধুখালী উপজেলার সিআইজি খামারীদের মধ্যে AIF-2 ও AIF-3 এর উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, মধুখালী, ফরিদপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফরিদপুর, জনাব মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, মধুখালী, ফরিদপুর । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ পৃথ্বীজ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে মধুখালী উপজেলাধীন ৬টি ইউনিয়নের ৬টি সিআইজির মধ্যে তিনটি ছাগলপালন সিআইজির প্রত্যেকটিতে ৬০টি করে ছাগল, ২টি করে পাঁঠা ও একটি করে মাচা বিতরণ করা হয়। একটি গাভীপালন সিআইজিতে ৬টি বকনা এবং দুইটি গরু হৃষ্টপুষ্টকরণ সিআইজির
প্রত্যেকটিতে ৮টি করে ষাঁড় বিতরণ করা হয়। এছাড়া AIF-3 এর আওতায় একজন খামারীকে ১টি পিক আপ ভ্যান প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত