কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন, সম্পাদক লিটন
মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২২-২৩ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে এইচএম মিলন (দৈনিক যুগান্তর/একাত্তর টিভি) এবং সাধারণ সম্পাদক পদে নাসিরউদ্দন লিটন (ভোরের কাগজ) পুনরায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম মিলন সকল সদস্যের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন। কমিটি গঠন শেষে সবার শুভকামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মাসুদ আহম্মেদ কাইউম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম, দপ্তর সম্পাদক মো. হেমায়েত হোসেন, প্রচার সম্পাদক মো. সাকিল হোসেন, অর্থ সম্পাদক মৌসুমী খানম, কার্যকরী সদস্য আসাদুজ্জামান লিমন, আবির হাসান পারভেজ, সুমন আহম্মেদ বাবু ও তাইজুল ইসলাম বাবু।
এদিকে, নবির্বাচিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার