ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সভাপতি নজর উদ্দীন, সম্পাদক আরাফাত

কেশবপুরে রঙ্গন খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ১১:২২

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মধ্যমপাড়ায় রঙ্গন খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে মঙ্গলকোট গ্রামের মধ্যমপাড়া নামক স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৭ সদস্যবিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। 

সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং আরাফাত হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড় ভাই। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কবি ও লেখক ডা. নজর উদ্দীন সানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরূপ ব্রহ্ম, মহিরুদ্দীন সানা, জিহাদ হোসেন, নাহিদ হাসান, মো. আব্দুল্লাহ প্রমূখ। 

এ সময় কবি ও লেখক ডা. নজর উদ্দীন সানাকে সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরূপ ব্রহ্মকে সহ-সভাপতি, আরাফাত হোসেনকে সাধারণ সম্পাদক, নাহিদ হাসানকে যুগ্ম-সাধারণ সম্পাদক, জিহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ঠ মঙ্গলকোট রঙ্গন খেলাঘর আসরের কমিটি ঘোষণা করা হয়। এ সময় সিনিয়ার সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ ও মহিরুদ্দীন সানাকে উক্ত কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মেহেদী হাসান, সিফাত হোসেন, মো. মাহিন, রাশিদুল ইসলাম, আরিফুর রহমান, মো. ফাহিম, বৃষ্টি সানা, স্মৃতি সানাসহ এলাকার বেশকিছু ছাত্র-ছাত্রী।

বক্তরা বলেন, এই সংগঠনের মাধ্যমে মঙ্গলকোটের শিশুরা খেলাধুলা, গান-বাজনা, আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কনসহ সাংস্কৃতিকমনা হয়ে উঠতে পারবে। ফলে এ এলাকার শিশুরা আরেক ধাপ এগিয়ে যেতে পারবে। 

সম্মেলন শেষে মঙ্গলকোটে রঙ্গন খেলাঘর আসরের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত