ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্টীয় পৃষ্টপোষকতায় সংখ্যালঘুরা বারবারই হামলা-নির্যাতনের শিকার হয় : হিন্দু মহাজোট


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ১২:৮

নড়াইলে হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে হামলা-ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু মহাজোটের সভাপতি জয় শংকর চক্রবর্তীর সভাপতিত্বে এ মানববন্দনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এডঃ জয়লাল বিশ্বাস, সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পরিতোষ রায়,প্রগতিশীল জোটের আহবায়ক কমরেড নজরুল ইসলাম,বাংলাদেশ জাসদের জেলা সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন,জেলা বাসদের সাধারন সম্পাদক আবু সোহেল সরকার,জেলা হিন্দু মহাজোটের সহ-সভাপতি সুমন সাহা,জেলা যুব মহাজোটের নেতা বিকাশ সুত্রধর আইয়ুশ, সুবল দাস প্রমুখ।

মানববন্দন ও সমাবেশে বক্তারা বলেন, রাষ্টীয় পৃষ্টপোষকতায় আমরা সংখ্যালঘুরা বারবারই হামলা-নির্যাতনের শিকার হয়ে আসছি। অতীতে হিন্দুদের উপর হামলার কোনো ঘটনার বিচার ও অপরাধীদের শাস্তি না হওয়ায় হিন্দুদের উপর হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। হিন্দুদের হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতিতে পরিনত হয়েছে।

তারা আরো বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেরাই হিন্দুদের ওপর হামলার মতো জঘন্য অপরাধে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়ছে।

তারা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, হিন্দুদের ওপর হামলাকারীদের দল এবং সরকার-প্রশাসনের ছায়ার নিচ থেকে বের করে দিতে হবে। হিন্দুদের ওপর হামলাকারীদের মূখ না দেখে, দল না দেখে অপরাধীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু