ফুলছড়ি উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩য় পর্যায়ের ২য় ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ৩১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে জমি ও ঘর।
এ উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন ।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার মোঃ মিন্টু মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সারা দেশে সমাজের গৃহহীন ও ভূমিহীন ২৬ হাজার ২২৯ টি পরিবারের মাঝে ২১জুলাই জমি ও পাকা ঘর বিতরন করা হবে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় মোট ৩১৮টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও পাকা ঘর পাবেন।
এর মধ্যে উদাখালি ইউনিয়নে ১২টি পরিবার, উড়িয়া ইউনিয়নে ১০০টি, ফুলছড়ি ইউনিয়নে ৫১টি, ফজলুপুর ইউনিয়নে ৪৯টি,ও এরেন্ডাবাড়ী ইউনিয়নে ১১৮টি,পরিবারকে জমি ও ঘরের কবুলিয়ত,নামজারীর কাগজ হস্তান্তর করা হবে। একই সাথে উপকারভোগীরা পাচ্ছেন সুপেয় পানি ও বিদ্যুতের সুবিধা।
উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২১ জুলাই, ২০২২ তারিখ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় ৩য় পর্যায়ে (২য় ধাপ) উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এ উপজেলায় উপজেলা পরিষদ সভা কক্ষে ঐদিন সকাল ৯.০০টা হতে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বড় পর্দায় এ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied