টাঙ্গাইলে আরো ৩৪৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর
টাঙ্গাইলে নতুন ৩৪৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ পাকা ঘর। এর মধ্যে সদর উপজেলায় ৭৫ টি। ইতিপূর্বে দুই হাজার ৯৯৩ টি ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করবেন। ২০ জুলাই বুধবার সকালে সদর উপজেলার পাইকমুড়িল আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মতিয়ার রহমান মন্টু প্রমুখ। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে একজন মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না। তারই অংশ হিসেবে সারা বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় আরও ৩৪৯ ঘর প্রস্তুত করেছি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। গৃহহীনদের একেকটি ঘর তাদের একেকটি অঙ্গীকার। তিনি আরও বলেন, ইতিপূর্বে যে সকল গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। সেই সব আশ্রয়নে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও বৃক্ষরোপন করা হয়েছে। এ ছাড়াও তাদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষনের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ দিকে বন্যায় ভাঙনের শিকার হয়ে যে সকল মানুষ গৃহহীন ও ভূমিহীন হবে তাদেরও তালিকা প্রস্তুত করে জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হবে।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত