ঠাকুরগাঁওয়ে রেলের কালবাজারি বন্ধ ও অব্যবস্থাপনা রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রেলের কালোবাজারি, অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে এবং আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (বুধবার) শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁয়ের সচেতন নাগরিক ও ভুক্তভোগী ছাত্রীবৃন্দের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- ঠাকুরগাঁও প্রেসকাব ও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, জেলা জাসদের সভাপতি অধ্য রাজিউর রহমান, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ, জেলা সিপিবির সহ সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, কলামিস্ট ও সাংবাদিক আজমত রানা, সংস্কৃতিকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট,নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মণ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু।
বক্তারা অবিলম্বে টিকেটের কালোবাজারি, রেলের অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধের আহ্বান জানান। এছাড়াও ঠাকুরগাঁও স্টেশনে টিকিট সংখ্যা বৃদ্ধিরও দাবি জানান তারা। রেলের অব্যবস্থাপনা ও কালবাজারি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয় প্রতিবাদ সভায়।
এমএসএম / জামান
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা
Link Copied