ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ৪:১৯

সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায়  ৩য় পর্যায়ের (২য) ধাপ  ভূমিহীন ও  গৃহহীন  পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  হয়েছে। ২০ জুলাই  বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং করা হয়। ‘আশ্রয়ণের অধিকার -শেখ হাসিনার উপহার’ এই শ্লোগান নিয়ে “মুজিব শত বষর্” ৩য় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মান কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিপিং করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। প্রেস ব্রিপিংয়ে তিনি বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশ এই দেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রীর কাজ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও তার সহযোগী বাহিনী। এ উপলক্ষে আগামী ২১ জুলাই সকাল ১০.৩০মিনিটে প্রধানমন্ত্রী সারা দেশে এক সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করবেন। সেই সাথে তাল মিলিয়ে এই উপজেলাতেও উপজেলা পরিষদ মিলনায়তনে  ৫টি ঘর জমিসহ হস্তান্তর করা হবে। এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি লালয়া জান্নাতুল ফেরদৌস, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা নূর মামুন,ইউসিও আব্দুস সালাম জাকারিয়া ও সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন