নাটোরের বড়াই গ্রামে ঘর পাবে ভূমিহীন গৃহহীন ১৫ টি পরিবার
প্রধানমন্ত্রীর উপহার, জমি সহ বাড়ি পাবে ২৬২২৯ টি পরিবার। প্রেস ব্রিফিংয়ে জানালেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: মারিয়াম খাতুন।
আজ বুধবার ২০ জুলাই সকালে উপজেলা কনফারেন্স রুমে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন জানান- আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার বড়াইগ্রামের ১৫টি পরিবারসহ সারা দেশের সর্বমোট ২৬২২৯টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ উপজেলায় আয়োজিত এই মহতী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেসব্রিফিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পি কে এম আব্দুল বারী, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, সুরুজ আলী, জাহিদ হাসান, নাহিদ হোসেন, মোসলেম উদ্দিন সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied