ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নাচোলে গৃহহীন বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সৈনিক সাদিকুল ইসলাকে সরকারী বাড়ী হস্তান্তর


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৩০-৬-২০২১ বিকাল ৭:৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহহীন বীরমুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সৈনিক সাদিকুল ইসলামকে সরকারী বাড়ী হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় মোমিনপাড়া গ্রামে নবনির্মিত বাড়ী উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিতত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদও দপ্তর ১১ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর  এনামুল হায়দার।  এসময় আরো উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সির তারেক রহমান, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলারসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  মেজর এনামুল হায়দার জানান, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত গৃহহীন মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের আওতায় বাংলাদেশ গেজেট তালিকাভুক্ত সেনা মুক্তিযোদ্ধা সৈনিক সাদিকুল ইসলাম এর মোমিনপাড়া নাচোল, চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব জমিতে সেনাসদর, এজি’র শাখা কল্যাণ ও পূনর্বাসন পরিদপ্তর হতে প্রাপ্ত নকশা ও প্রাক্কালন মোতাবেক ১১পদাতিক ডিভিশনের নির্দেশনায় ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে গত ০১ ডিসেম্বর ২০২০ তারিখে বাড়ি নির্মান শুরু হয় এবং গত ২০জুন ২০২১ইং তারিখে সম্পন্ন করা হয়। সেনাসদর কর্তৃক প্রদত্ত নকশা ও প্রাক্কলন মোতাবেক ২টি বেড রুম, ১টি রান্নাঘর, ১টি টয়লেট, ১টি টিউবয়েল স্থাপনসহ বাড়ী নির্মান করা হয়। তিনি আরো জানান, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পুর্নবাসন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় সারাদেশে গৃহহীন সেনাসদস্যদের বাড়ী নির্মান করে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ