ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ভুমিহীন-গৃহহীনদের মুখে হাসি, মাদারীপুরে ঘর-জমি পাচ্ছে ১০১০ পরিবার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২০-৭-২০২২ বিকাল ৫:৪৫

প্রধানমন্ত্রীর ঘোষণা ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না‘ বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলাকে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী দেশের ৫২টি উপজেলার সাথে ‘ভুমিহীন-গৃহহীন’-মুক্ত উপজেলা ঘোষণা করবেন। এ উপলক্ষে বুধবার (২০ জুলাই) মাদারীপুর জেলা প্রশাসন এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন ‘ক’ শ্রেণির পরিবার পুর্নবাসন কার্যক্রমের অধীন মাদারীপুর জেলায় প্রথম পর্যায়ে ৫৬৯টি, দ্বিতীয় পর্যায়ে ২৪৫টি এবং তৃতীয় পর্যায়ে ১৯৬টিসহ মোট ১০১০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।

এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু