পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উচ্চ জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী জেলার ৭৫টি ইউনিয়নের প্রতিটিতেই আড়াই লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার। করোনা ভাইরাস এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য এ অর্থ ব্যয় করা হবে। এদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান শুরু করা হয়েছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, এই বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে আরো সময় লাগবে। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে অনেক এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঘূর্নিঝড়ের প্রভাবে এবার বিভিন্ন এলাকার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে কিংবা বাধ উপচে পানি ঢুকে মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, উচ্চ জোয়ারের পানিতে ৭ হাজার ৮৫টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মাছ, পোনাসহ বিভিন্ন অবকাঠামো নিয়ে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী মো. হালিম সালেহীনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে, আজও স্বাভাবিক জোয়ারের থেকে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied