ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চা শ্রমিকের মৃত্যু


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ২:২৭
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে রথীরাম নায়েক (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) রাতে উপজেলার শমসেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানের কানিহাটি লাইনে এ ঘটনা ঘটে। নিহত রথীরাম ডবলছড়া চা বাগানের গোপেশ নায়েকের ছেলে।
 
চা শ্রমিকরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুর্গানা অলমিক তার ছোট ভাই সুশীল অলমিকের সঙ্গে ঝগড়া করছিলেন। একপর্যায়ে দুই ভাইয়ের ঝগড়া তীব্র আকার ধারণ করলে প্রতিবেশী চা শ্রমিক রথীরাম নায়েক দুই ভাইয়ের মধ্যকার ঝগড়া থামাতে এগিয়ে যান। এ সময় দুর্গানা অলমিকের হাতে থাকা দা দিয়ে রথীরামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দায়ের কোপে গুরুতর আহত রথীরামকে স্থানীয়রা উদ্ধার করে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতকের ভাই সুশীল অলমিকও আহত হন।
 
ঘটনার পর ডবলছড়া চা বাগানের শ্রমিকরা ঘাতককে আটকে বাগানে পাহারা বসায়। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে ডবলছড়া চা বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে খুনী দুর্গানা অলমিককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন চা শ্রমিকরা।
 
এদিকে, আহত ঘাতকের ভাই সুশীলকেও আটক করেছে পুলিশ।
 
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই রাজু নায়েক বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এমএসএম / জামান

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের

নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডাক্তার,নার্সদের কাছে যাওয়া মানে আগুনে হাত দেওয়া’মমেকহা লেবার ওয়ার্ডে ক্ষোভ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স

সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা

বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা

দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, আগামী বছরই কাজ শুরু: ত্রাণমন্ত্রী