ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভিডিও কনফারেন্সে টাঙ্গাইলে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ৩:২

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ৩৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ নতুন ঘরের চাবি ও কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলার ইউএনও, এসিল্যান্ডসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগী এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রী কর্তৃক ঘর প্রদান কার্যক্রম উদ্বোধনের পর উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন অতিথিগণ।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি