ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হা‌সিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৫:১০

 বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বর্তমান সরকা‌রের আম‌লে দেশ এ‌গি‌য়ে গে‌ছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি।’ 
বৃহস্প‌তিবার (২১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  তারাবো পৌরসভা কার্যালয়ে তারাবো পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠা‌নে তারাবো পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ১৪৭ কো‌টি ৪ লক্ষ ৬৭১ টাকার বা‌জেট ঘোষণা ক‌রেন, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। এর ম‌ধ্যে রাজ্বস্ব আয় ধরা হ‌য়ে‌ছে ২৭ কো‌টি ২৩ লক্ষ টাকা, রাজ্বস্ব ব্যয় ধরা হ‌য়ে‌ছে ২০ কো‌টি ৪৯ লক্ষ ২০ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হ‌য়ে‌ছে ১১৮ কো‌টি ২২ লক্ষ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হ‌য়ে‌ছে ১১৬ কো‌টি ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা।

 তারাবো পৌরসভার মেয়র মেয়র হাসিনা গাজী তার বক্ত‌ব্যে ব‌লেন, ‘এবারের বাজেটে তারাবো পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছ‌র হ‌বে তারা‌বো পৌরবাসীর ভাগ্য উন্নয়‌নের বছর। ২০২২-২০২৩ অর্থ বছ‌র হ‌বে উন্নয়‌নের বছর, অপ্র‌তি‌রোধ্য গ‌তি‌তে উন্নয়‌নের রোল ম‌ডেল হ‌বে তারা‌বো পৌরসভা। 
মেয়র হাসিনা গাজী আরও বলেন, ‘তারাবো পৌরসভাকে সুন্দরভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করছি। সেইসাথে সবাইকে দেশের কল্যাণে কাজ করা ও ঐক্যবদ্ধ ভা‌বে দেশ‌বি‌রোধী চ‌ক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।’
হা‌সিনা গাজী পৌরবাসীর উ‌দ্দে‌শ্যে ব‌লেন, 'ই‌তিম‌ধ্যে তারা‌বো পৌরসভায় অ‌নেক স্বচ্ছতা ও জবাব‌দি‌হিতা নি‌শ্চিত ক‌রে‌ছি।  আমি আমার দা‌য়িত্ব অক্ষ‌রে অক্ষ‌রে পালন কর‌তে চেষ্ঠা ক‌রে‌ছি। ২০২২-২০২৩ অর্থ বছ‌রে তারাবো পৌরসভা এক‌টি দূর্ণী‌তিমুক্ত ও ম‌ডেল পৌরসভায় রূপান্তর হ‌বে ইনশাল্লাহ। আমি বিশ্বাস ক‌রি সততা, আন্ত‌রিকতা ও একাগ্রতা থাক‌লে পৌরবাসীর উন্নয়ন হ‌বেই ইনশাল্লাহ।'

তারা‌বো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার,  রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম,  মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আমান উল্লাহ, আওয়ামীলীগ নেতা ‌মোহাম্মদ ফি‌রোজ ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌বো পৌরসভার কাউন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, আক্তার হো‌সেন মোল্লা, মাহবুবুর রহমান জাকা‌রিয়া, র‌ফিকুল ইসলাম ম‌নির, আনোয়ার হো‌সেন, রা‌সেল সিকদার, জ‌সিম উদ্দিন, মোহাম্মদ হা‌মিদুল্লাহ, মাহফুজা‌ আক্তার, লায়লা পারভীন ও জোসনা বেগম সহ অনেকে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের