রাঙ্গুনিয়ায় দিনমজুরকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনমজুর এনাম (৩০) কে বাড়িতে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় মো. বেলাল উদ্দিন (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড দ্বারিকোপ কালার টিলার তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বেলাল উদ্দিন একই এলাকার কামাল হোসেনের সন্তান ও মামলার ১ নম্বর আসামি হেলাল উদ্দিনের বড় ভাই। হত্যাকাণ্ডের পর নিহত দিনমজুর এনামের বড় ভাই মো. ওসমান বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ৫ জনকে এজাহার করে আরও অজ্ঞাত ৭ জনকে আসামি করে মামলা দায়ের করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আবুল ফরাজ জুয়েল বলেন, নিহতের বড় ভাই ওসমান থানায় হত্যা মামলা দায়ের করে। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। গ্রেফতার আসামি বেলাল উদ্দিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত,মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষের বাম এলাকায় বাড়িতে ঢুকে মাতায় গুলি করে হত্যা করা হয় এনামকে (৩০)।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied