ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মাদ্রাসাছাত্রী উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৫:২৩

ঠাকুরগাঁওয়ে বাস্তাবন্দি অবস্থায় মাহফুজা খাতুন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ জুলাই) পৌর শহরের টাঙ্গন ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই ছাত্রী।

সে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মোস্তফা কামালের মেয়ে ও ঠাকুরগাঁও পৌর শহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কাওমি মহিলা মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্রী। তবে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফুজার ট্রাঙ্ক থেকে বেশকিছু চিঠি উদ্ধার করে।  

জানা গেছে, বৃহস্পতিবার সকালে টাঙ্গন ব্রীজের নিচে মাহফুজা খাতুনকে বস্তাবন্দি অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে কয়েকজন কাছে গিয়ে দেখতে পান সে নড়াচরা করছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় মাহফুজা খাতুনের গলায় উড়না পেঁচানো অবস্থায় ছিল। তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, গুলজান নামে এক মহিলা দীর্ঘদিন থেকে তাদের বাড়িতে ভাড়া থাকত। তাকে বাড়ি থেকে গত ৩ মাস আগে বের করে দেয়া হয়। গুলজানই এ ঘটনার সাথে জড়িত বলে জানান তারা।

খাতুনে জান্নাত কামরুন্মেছা কাওমি মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, স্বাভাবিক নিয়মের মতো বুধবার রাত ১১টায় সবাই ঘুমিয়ে পড়ে। পরে রাতে নামাজের জন্য অজু করতে গিয়ে ফেরত না আসলে তাকে দেখতে না পেয়ে তার সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে তার অভিভাবকদের খবর দেয়া হয়।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। মাহফুজা শহরের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করে। এ ব্যাপারে তার পরিবার বা মাদ্রাসার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা