আলীকদমে ভূমি-গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ভূমিসহ গৃহ হস্তান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে সারাদেশের ন্যায় বান্দরবানের আলীকদম উপজেলায় ৫টি গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১জুলাই) সকাল সাড়ে ৯টায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টেরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক কেন্দ্রীয় উদ্বোধন কাযর্ক্রম প্রদর্শনীর মধ্যদিয়ে এ গৃহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম প্রধানমন্ত্রীর জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলীকদম থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, আলীকদম উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মন্নান, ১নং সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়া পাড়া ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিন। এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আলীকদম উপজেলার ভূমিহীন-গৃহহীন ৫টি উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২নং চৈক্ষ্যং ইউপির ১নং ওয়ার্ড শিবাতলী পাড়ার ভূমিহীন গৃহহীন উপকার ভোগী প্রু অং মার্মা বলেন, আমি একজন অন্ধ প্রতিবন্ধী ব্যক্তি। আমার নিজস্ব জমি ও থাকার বসতবাড়ি ছিল না। আমি অনেক কষ্টে দিনাতিপাত করেছি। সারাদিন কষ্ট করে রাতে মাথা গোঁজার ঠাঁই ছিল না বললে চলে। প্রধানমন্ত্রীর এ কার্যক্রমে জমি ও নিজ গৃহ বুঝে পেয়ে আমরা সবাই অনেক খুশি ও আনন্দিত।
এমএসএম / জামান
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied