চৌদ্দগ্রামে এলজিইডির উদ্যোগে পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জন্য ঘোষিত ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২২ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনের নির্দেশনায় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী স্ব-স্ব কার্যালয়ে কর্ম-পরিবেশ উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম যেমন: অকেজো মালামাল নিষ্পত্তিকরণ, নথি বিনষ্টকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি ও মহিলাদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থাসহ নানামুখী কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ, কার্য সহকারীবৃন্দ, হিসাব রক্ষক, সহকারী হিসাব রক্ষক, কমিউনিটি অর্গানাইজারসহ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, চত্বরের বিভিন্ন স্থানের খানাখন্দ মাটি দিয়ে ভরাটকরণ, অফিস কক্ষের ফাইলপত্র ঘোচানো এবং ত্রুটিযুক্ত আসবাবপত্র মেরামত, অফিসের সৌন্দর্যবর্ধনে টবজাত ফুলের চারা রোপণসহ সামগ্রিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন