ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ বিতরণ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৬:১৪
সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে । 
 
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন পরবর্তী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম  জমি ও গৃহহীন উপকার ভোগিদের মাঝে জমির দলিল ও চাবী বুঝিয়ে দেন।
 
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ , মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন ।
 
মধুখালী উপজেলাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মধুখালী পৌর সভার দাউলিয়াপাড়ায় ১২টি, কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামে ৪টি এবং কোরকদি ইউনিয়নের চরবাশপুর গ্রামে ২৪টি। ৩য় পর্যায়ে ২য় ধাপে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ বুঝিয়ে দেয়া হলো। 
 
চলতি বছরের ২৬ ৩য় পর্যায়ে ১ম ধাপে ৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ বুঝিয়ে দেয়া হয়েছিল।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত