ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিক নিহত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২২-৭-২০২২ সকাল ৯:৫৮

রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ধাক্কায় ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া ও লক্ষ্মীপুর গ্রামে। তারা নির্মাণকাজ করে বাড়ি ফিরছিলেন।

কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে ৫ নির্মাণ শ্রমিক নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নির্মাণকাজ শেষ করে ওই শ্রমিকরা নছিমনে ঢালাই মিক্সার মেশিন নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি নছিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক নিহত হন।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ