ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মাদ্রাসা অধ্যক্ষকে পেটানোয় খুলনার কয়রা ইউপি চেয়ারম্যান গ্রেফতার


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ১১:৫৩

খুলনার কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. বজলুর রশীদ। ওই ইউপি চেয়ারম্যানের নির্দেশে কয়রার একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তুলে এনে ইউনিয়ন পরিষদে পিটিয়ে জখমের অভিযোগ ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

ওই ঘটনায় ভুক্তভোগী কয়রা উত্তরচক আমিনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মাসুদুর রহমান জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। একই সঙ্গে তিনি থানায়ও অভিযোগ দিয়েছেন।

জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগ ও এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৮ জুলাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান মাদ্রাসায় বসে কাজ করছিলেন। এ সময় সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম এবং ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তফা আব্দুল মালেকের নির্দেশে স্থানীয় ইউনুসুর রহমান বাবু, মো. নিয়াজ হোসেন, মাসুদুর রহমান, মিলন হোসেন, জহুরুল ইসলাম, রিয়াল, আমিরুল, অমিত মণ্ডল, রফিকুল গাজী, সাদিকসহ ১৫-২০ জন লোক তাকে জোর করে ধরে রুম থেকে কলার ধরে বের করে নিয়ে আসে। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর তাকে সেখানেই ফেলে চোখ, ঘাড়, কান, পিঠে এলোপাতাড়ি মারপিট করে।

এরপর তাকে সেখান থেকে তুলে নিয়ে চেয়ারম্যান বাহারুল ইসলামের অফিসের একটি কক্ষে আটকে রাখে। চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে আঘাতের নির্দেশ দেন। সেখানেও তাকে বেদম মারপিট করা হয়। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং কানের পর্দা ফেটে যায়। চেয়ারম্যান তাকে মাদ্রাসা থেকে পদত্যাগ করতে বলেন। বিষয়টি তার পরিবারের সদস্যদের মাধ্যমে থানায় খবর দেয়া হলে পুলিশ তাকে উদ্ধার করে। প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জামান / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার