ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাসচাপায় গাজীপুরে এক ব্যক্তির মৃত্যু


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ৪:৬
গাজীপুরে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার ‍এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কাজী ইসহাক (৫৫)। তিনি শরীয়তপুরের নড়িয়া থানার আটপাড়া গ্রামের কাজী জাকারিয়ার ছেলে। তিনি বারিধারা ডিওএইচএসে অবস্থিত উইলিয়াম বায়িং হাউসে চাকরি করেন।
 
কাজী ‍ইসহাকের স্বজনরা জানান, সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অফিসের কাজের জন্য বারিধারা থেকে গাজীপুরে আসেন তিনি। বোর্ডবাজারে সকালের নাস্তা করার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
 
পরে পুলিশ মৃতদেহ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বসুমতি পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১১-৭৬৪২) বাসসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
 
এ বিষয়ে গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ