কমলগঞ্জের চা বাগানগুলোতে জ্বর-সর্দি-কাশির প্রকোপ
মৌলভীবাজারের কমলগঞ্জের ছোট-বড় ২৩টি চা বাগানে বসবাসরত মানুষজনের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তীব্র খরতাপে। গত কয়েক দিনের তীব্র গরমের পাশাপাশি ঘনঘন লোডশেডিংয়ের কারণে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন চা বাগানের শিশু ও বয়স্করা। দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবনযাত্রা। চা বাগানের প্রতিটি ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর এবং সর্দি-কাশিসহ নানা রোগ।
চা শ্রমিকদের ভাষায় এটাকে বলে বকার (জ্বর), সরদি (সর্দি) ও ককি (কাশি)। জ্বর, সর্দি,কাশির পাশাপাশি ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ পানিবাহি নানা রোগব্যাধি। ফলে চা বাগান কর্তৃক পরিচালিত হাসপাতালগুলোর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে বাড়ছে এসব রোগীর ভিড়।
পাত্রখোলা চা বাগানের চা শ্রমিক সন্তান প্রভাস পাল মুন্না জানান, বাগানের ঘরে ঘরে বকার, সরদি-ককি রোগী রয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির সভাপতি ধনা বাউরী বলেন, কমলগঞ্জের প্রতিটি বাগানে জ্বর এবংসর্দি-কাশির প্রকোপ দেখা দিয়েছে। তীব্র গরমের কারণে দিন দিন বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা।
পদ্মছড়া চা বাগান হাসপাতালের সহকারী চিকিৎসক মন্তাজ সিদ্দিকী বলেন, হঠাৎ গরম বেড়ে যাওয়ায় বাগানে বেড়েছে জ্বর এবং সর্দি-কাশিসহ নানা রোগ-ব্যাধি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া গরমে অসুখ বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শুধু চা বাগানে নয়, গরমে শহর থেকে গ্রাম; সব জায়গায় রোগ-ব্যাধি বেড়েছে। আক্রান্তের মধ্যে শিশু ও বয়স্করা রয়েছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসা রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছে।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার