ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মান্দায় জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের মারপিটে আহত ২


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৫:৯

নওগাঁর মান্দায় জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার ভালাইন ইউপির মদনচক গ্রামে।

আহতরা হলেন- উপজেলার ভালাইন ইউপির মদনচক মধ্যপাড়া গ্রামের মৃত কছিমদ্দিন মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৩০) এবং আলমগীর হোসেন (২৮)।

অপরদিকে প্রতিপক্ষরা হলেন- একই এলাকার প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৫৬), রওসুন আলম (২৫), বাবু (৩৫), সেকেন্দার আলী (২৮), নজরুল ইসলাম নজু (৪০), মঞ্জুর রহমান (৪৮), গেদু (২৬), আশিক (২৩), মজিবর রহমান (৫০) এবং শহিদুল ইসলাম (৪৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে,  প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন থেকে বিবদমান জমি দখল চেষ্টা করে আসছিলেন। ঘটনার দিন জমি চাষাবাদ করে ধান রোপণের জন্য প্রস্তুতি নেয়ার সময় প্রতিপক্ষের লোকজনসহ ভাড়াটিয়া কিছু লোকজন জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা প্রদান করলে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন