ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইবি শিক্ষার্থীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল স্থানীয়রা


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৬:২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে রাজিব ও সুজন নামে দুই স্থানীয় যুবক। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইয়াসির আরাফাত অভি এবং ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুদাচ্ছির রহমান।

গত বুধবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী অভি।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর ওই দুই শিক্ষার্থী শেখ বাজারে যান। বাজারে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে স্থানীয় রাজিব ও সুজন কথা বলছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভি ও মুদাচ্ছির তাদের মাঝ দিয়ে হেঁটে যান। এতে তারা ক্ষিপ্ত হয়ে অভিকে ডেকে ‘মাঝখান দিয়ে কেন গেলি, দেখছিস না আমরা কথা বলছি’ বলে ধমক দেয়। পরে অভি এর জন্য তাদের কাছে ক্ষমা চান। এরপরই তারা হঠাৎ অভিকে চড়-থাপ্পড়সহ এলোপাতাড়ি মারতে শুরু করে। একপর্যায়ে পাশে থাকা ইট ও লাঠি নিয়ে তারা তাকে আঘাত করে। মুদাচ্ছির বাধা দিতে গেলে তিনিও হাতে আঘাত পান। পরে তাদের আহতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. এসএম শাহেদ হাসান বলেন, চিকিৎসা কেন্দ্রে আসার পর আমরা তাদের প্রথমিক চিকিৎসা দিয়েছি। অভির পিঠে ও বাম চোখে আঘাত লেগেছে।

এ ঘটনায় অভিযুক্ত রাজিবের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগপত্র প্রক্টরের কাছে পাঠানো হয়েছে। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

এমএসএম / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ