ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে নাজিরপুর ইউপি উপ-নির্বাচন নৌকার পক্ষে গণজোয়ার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২২ রাত ৯:২৪
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে  আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম ফারুকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে নামে জনস্রোত।
উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী মো. আলমগীর হোসেন। 
 
এ সময় প্রধান অতিথি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আগামী ২৭জুলাই বিপুল ভোটে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, দলীয় পদ-পদবীতে থেকে নৌকার বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন এবং বিদ্রোহী প্রার্থীকে মদদ দেন তাদের মাশুল দিতে হবে।
নৌকার প্রার্থী মো. ইব্রাহিম ফারুক বলেন, ২৩বছর চেয়ারম্যান হিসাবে আপনাদের (নাজিরপুর বাসীর) সেবা করেছি। শেখ হাসিনার উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। নাজিরপুরের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করে গ্রামকে শহর করতে চাই। 
 
এছাড়াও উঠান বৈঠকে নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন - জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদস্য জোবায়দুল হক রাসেল, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জহিরুল ইসলাম শাহিন, জেলা যুবলীগ সাধারন সম্পাদক সৈয়দ মো. সোহেল, স্বেচ্ছাসেবকলীগ সধারন সম্পাদক রিফাত হাসান সজিব, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান প্রমূখ। 
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা,  উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, নৌকার সমর্থক ও স্থানীয় ভোটারেরা। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা