ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আনসার সদস্যকে কুপিয়ে মারল সহকর্মী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ১১:৩৮

মানিকগঞ্জের ঘিওরে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্যকে কুপিয়ে মেরেছে সহকর্মী। এ ঘটনায় শাহিন নামে (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন। 

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং বিভিন্ন আলামত সংগ্রহ করি। এ ঘটনায় আরেক আনসার সদস্য মো. শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আটক শাহিন ও নিহত কুদ্দুসের মধ্যে অভ্যন্তরীণ সম্পর্ক ভালো ছিল। তাদের মধ্যে আর্থিক লেনদেনও ছিল। গতকাল কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাহিন স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ঘিওর থানায় মামলা করবেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত