বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু : সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ২৩-২৯ জুলাই সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহে উপজেলায় ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে উপজেলা মৎস্য অফিস।
শনিবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর।
আগামীকাল রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত ও বিকালে মৎস্যচাষীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মাইক যোগে প্রচারণা, পোনা মাছ নিধনকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, মৎস্য চাষীদের বিশেষ পরামর্শ প্রদান, জনবহুল স্থানে মৎস্য সম্পর্কে প্রচারণা, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ এবং উপজেলা পর্যায়ে মৎস্য সপ্তাহ মূল্যায়ন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই। মতবিনিময়কালে উপস্থিত উপজেলার সাংবাদিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা বলেন, উপজেলা সম্প্রতি বন্যায় মৎস্যখাতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে প্রায় চার হাজার পুকুরের মাছ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ হাজার ৮০০ চাষী। তিনি আরও বলেন, বিশ্বনাথ উপজেলায় মাছ উৎপাদনে ব্যাপক সম্ভবনা রয়েছে। এখন চাষে প্রতি হেক্টরে ৩ মেট্রিকটন উৎপাদন হলেও এটি বাড়িয়ে ৫-৭ মেট্রিক টনে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য মৎস্যচাষীদের প্রশিক্ষণ প্রয়োজন। এছাড়া ভালো মানের পোনা ও ফিড ব্যবহার করলে উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি