টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর সড়কে অবৈধ দখল উচ্ছেদ চলছে বাধা বিঘ্ন পেরিয়ে
টাঙ্গাইল পৌর শহরের (কবি নজরুল স্মরনী) জেলা সদর সড়ক প্রশস্তকরনের লক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। ২২ জুলাই থেকে অদ্যাবধি চলমান উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো: গোলাম মাসুম প্রধান, পৌরসসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, তানভির হাসান ফেরদৌস নোমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অভিযানের শুরুতে পৌরসভা ও জায়গার মালিকদের যৌথ একাধিক আমিন দিয়ে জায়গার পরিমাপ করা হয় এবং লাল রং দিয়ে দাগ দিয়ে দেয়া হয়। এরপর শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানে অনুপস্থিত জায়গার মালিকদের দখলে থাকা অবৈধ স্থাপনা বুলডেজার ও শাবল দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এছাড়াও অভিযানে উপস্থিত মালিকদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য সময় বেধে দেয়া হয়। এ বিষয়ে পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর বলেন, পৌরসভার শুরতে তখনকার জনবসতি অনুয়ায়ী সড়ক নির্মান করা হয়েছিল। এখন পৌর এলাকায় জনবসতি অনেকগুন বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যার তুলনায় সড়ক অনেক অপ্রশস্ত। সারাদিন শহরে যানজট লেগেই থাকে। জনগনের সুবিধার্থে সড়ক প্রশস্তকরনের উদ্যোগ নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত