টাঙ্গাইলে ইউএনও,র ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি করে টাকা দাবিকারী প্রতারক আটক
টাঙ্গাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ছবি দিয়ে ফেসবুক আইডি বানিয়ে টাকা দাবি করা যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে টাঙ্গাইল মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন ইউএনও এর পক্ষে তার অফিসের প্রসেস সার্ভার চান মামুদ ।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ইশরাত জাহান সিনথিয়া নামে ফেইক ফেসবুক আইডি বানিয়ে, তার মধ্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করে ওই আইডির ফ্রেন্ড লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তির কাছে তার ব্যক্তিগত বিকাশ নম্বর দিয়ে প্রতারণামূলকভাবে টাকা দাবি করে। এরই প্রেক্ষিতে উপজেলা নিবার্হী কর্মকর্তা রানুয়ারা খাতুন নিজের ফেসবুক আইডি থেকে প্রতারণার ঘটনা প্রকাশ করে জনগণকে সতর্ক করেন।
শুক্রবার বিকালে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ ওই প্রতারককে আটক করে।
তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ভাড়া গ্রামের রহমত আলীর ছেলে বিজয় খান। পরে আইডিটি পুনরুদ্ধার করা হয়।
প্রতারণামূলক টাকা দাবির ফলে প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং চিহ্নিত প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি মামলায় উল্লেখ করেন।
মেসেজপ্রাপ্তরা টাকা দাবির বিষয়টি ইউএনওর কাছে জানতে চাইলে তার ফেসবুক আইডি নকল ভাবে তৈরি করে টাকা দাবী করা হচ্ছে বলে তিনি জানান। বিষয়টি সবাইকে অবগত করার জন্য স্ব স্ব ফেসবুক আইডিতে প্রতারণার এ ঘটনা প্রচার করার জন্য তিনি অনুরোধ করেন। ইউএনও রানুয়ারা খাতুন বলেন, আমার ছবি দিয়ে তৈরি আইডি থেকে সবার কাছে যখন চাকুরী দেওয়ার কথা বলে টাকা দাবী করে, তখন সবাই আমাকে আবগত করলে সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করি। আমার ব্যাক্তিগত ও অফিসিয়াল ফেসবুক একাউন্টে সতর্ক করি সবাইকে। পরে সদর মডেল থানা তাকে আটক করেছে। তবে প্রতারককে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সদর মডেল থানাকে অনুরোধ করা হয়েছে ।
টাঙ্গাইল সদর মডেল থানার এসআই সুবল চন্দ্র পাল বলেন, ইউএনওর ফেসবুক আইডি থেকে ছবি নিয়ে সবার সাথে প্রতারণা করার অপরাধে সাধারন ডায়েরী করলে তদন্ত করে আসামী কে আটক করা হয়। উপজেলা অফিসের প্রসেস সার্ভার চান মিয়া মামুদ বাদী হয়ে বিজয় খানের নামের এক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
Link Copied