ফুলছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, দপ্তর সম্পাদক রাজু সরকার, কোষাধ্যক্ষ রাকিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সদস্য সাইম রেজা প্রমুখ। এতে ফুলছড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক জানান, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফুলছড়ি উপজেলায় মাছের পোনা অবমুক্ত করণ, র্যালী, আলোচনা সভা, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ ও মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, প্রামাণ্য চিত্র প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। তিনি জানান, প্রাণীজ আমিষের ৬০ শতাংশ আমরা মাছ থেকে পেয়ে থাকি। মোট জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ এবং কৃষিক্ষেত্রে ২৫ দশমিক ৭২ শতাংশ মৎস্য খাতের অবদান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied