ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বাসের সাথে ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ১১:৫৮

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রোববার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন বাসচালক ও অপরজন ট্রাকচালক। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক সল্লায় পৌঁছলে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে হা‌নিফ বাসের চালক ও ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হয় ১০ জন। তাদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

তিনি আরো জানান, নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুজনের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, এ দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসন ও দুর্ঘটনাকব‌লিত প‌রিবহন ২টি উদ্ধারে কাজ কর‌ছে পু‌লিশ। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছে পুলিশ।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি