ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোমবার দেশে আসছে ডেপুটি স্পিকারের মৃতদেহ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ১:১১
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের কার্যালয়ের স্মারক নম্বর-১১.০০,০০০০.০২০.০২.০৯৯.(৫৮).২২-১৭২ পত্রে প্রকাশিত তথ্যে জানা যায়, আগামী ২৫ জুলাই সোমবার ৮ টা ৪০ মিনিটে দেশে ফিরবেন। 
 
বাংলাদেশ জাতীয় সংসদের সদ্য প্রয়াত মাননীয় ডেপুটি স্পীকার মহোদয়ের জানাযা ও দাফন সংক্রান্ত সময়সূচি নিম্নরূপ তুলে ধরা হলো। 
 
আগামী ২৫ জুলাই সোমবার সকাল ০৮ টা ৪০ মিনিটের সময় সদ্যপ্রয়াত ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড.মোঃ ফজলে রাব্বী মিয়া এমপির মরদেহ EK-582 বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ।
 
সকাল ০৯ টা ১৫ মিনিটে মহোদয়ের মরদেহ নিয়ে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
 
সকাল ১০ টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে উপস্থিতি, জানাযা ও সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন।
 
দুপুর ১২:০০ মহোদয়ের মরদেহ নিয়ে জাতীয় ঈদগাহ মাঠ হতে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা।
 
দুপুর ০১:০০ তেজগাঁও পুরাতন বিমানবন্দরে উপস্থিতি ও সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারযোগে মহোদয়ের মরদেহ নিয়ে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা সদর বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন ।
 
দুপুর ০১ টা ৪০ মিনিটে সাঘাটা উপজেলা সদর বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করবেন।
 
দুপুর ০২:১০ ভারতখালী উচ্চ বিদ্যালয় মাঠের উদ্দেশ্যে যাত্রা। এরপর ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিতি হয়ে বিকাল ০৩ টা ১০ ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে সদ্য প্রয়াত মাননীয় ডেপুটি স্পীকার মহোদয়ের জানাযা ও সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন।
 
বিকাল ০৫ টা ৩০ মিনিটে সাঘাটা উপজেলাধীন পটিয়া নিজ গ্রামে জানাযা । সন্ধ্যা ০৬:১৫ গটিয়া নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার