ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পরিকল্পিতভাবে চিংড়ি মাছ চাষ করতে হবে : তালুকদার আব্দুল খালেক


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ২:৪

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (২৪ জুলাই) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ‘মাছে ভাতে বাঙালি’ আমাদের দেশের ঐতিহ্যবাহী স্লোগান ছিলো। সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে আমরা দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতাম। কিন্তু এই সেক্টরের সাথে জড়িত কিছু লোকের অতিলোভের কারণে বিদেশে আমাদের সুনাম নষ্ট হয়েছে। চিংড়িতে অপদ্রব্য প্রয়োগের কারণে রপ্তানি হওয়া মাছ অনেকবার দেশে ফেরত এসেছে। মৎস্যসম্পদ রক্ষায় সুন্দরবনের নদী-খালে অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, সরকার ৫৩১ কোটি টাকা ব্যয়ে ৮৬টি খাল খননের উদ্যোগ নিয়েছে। মৎস্য সপ্তাহ পালনকালে মানুষকে মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। পরিকল্পিতভাবে চিংড়ি মাছ চাষ করতে হবে। চিংড়ির উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্রজাতির ভেনামি চিংড়ির চাষ পরিকল্পনা সফল হবে বলে আশা করা যায়।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. তোফাজউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এস হুমায়ুন কবির। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- খুলনা ফিস্ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন, সফল চিংড়ি চাষি প্রফুল্ল কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানে ১৫ জন সফল মৎস্যচাষি, চিংড়িচাষি, মৎস্য উদ্যোক্তা ও শ্রেষ্ঠ মৎস্যজীবী সংগঠনের মাঝে সিটি মেয়র সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।

এর আগে মেয়র নগরীর শহীদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার