ইবিতে কেন্দ্রীয় ভর্তি কমিটির মতবিনিময় সভা
আগামী ৩০ জুলাই হতে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি পাবলিক বিশ^বিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও রেজিস্ট্রার (ভার:) এইচ. এম. আলী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, বি-ইউনিট সম্বনয়কারী প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রধান প্রকৌশলী (ভার:) মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক ও চীফ মেডিক্যাল অফিসার (ভার:) ডাঃ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিট সমন্বয়কারী ও বিভিন্ন অফিস প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর সার্বিক আলোচনা করা হয়।
উল্লেখ্য, ৩০ জুলাই এ-(বিজ্ঞান) ইউনিট, ১৩ আগস্ট বি-(মানবিক) ইউনিট এবং ২০ আগস্ট সি-(বাণিজ্য) ইউনিটের পরীক্ষা প্রতিদিন দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু