ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও পোনা অবমুক্ত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ৩:৪৩
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ। পরে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণ্যাঢ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়নে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘুনাথ নাহা।
 
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু জাফরের সঞ্চালনায় ও সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদের সভাপতিত্বে এতে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলি কেএম সাঈদ মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ,সাংবাদিক উওরজেলা মৎস্যজীবিলীগের সদস্য আমিনুল হক, উপজেলা   মৎস্যজীবিলীগের আহ্বায়ক সাহাব উদ্দীন, যুগ্ন আহব্বয়ক শাহ এমরান, শরফ উদ্দীন হায়দার তপন,  চাষী মেজবা উল আলম প্রমুখ। 
 
এ সময়  বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় মৎস্য উৎপাদনকারী দেশ। প্রত্যেক বছর মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানী করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জন করে থাকে। তাই মৎস্য খাতকে আরো বেশি প্রসারের জন্য সবার সহযোগীতা প্রয়োজন।
 
এ সময় উপজেলার ৩ জন সফল মৎস্যচাষিকে সম্মাননা দেয়া হয়।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত